আমি পারলে, তুমিও পারবে

আমি পারলে, তুমিও পারবে

 আমরা প্রায়ই মোটিভেশনাল স্পিকার বা সফল মানুষের মুখে শুনি— "আমি পারলে, তুমিও পারবে।" কথাটা শুনতে খুব ম্যাজিকাল মনে হলেও, বাস্তবে এটি সবসময় সত্য নয়।


কেন জানেন? কারণ, যার কাছ থেকে আপনি উপদেশ নিচ্ছেন, তার ‘জুতো’ আর আপনার ‘জুতো’র সাইজ এক নয়। ছবিতে ওটা ছিল পাহাড়ি ছাগল যারা পাহাড়েও দৌড়াতে পারে, কিন্তু ঘোড়া পারে না।


বাস্তব জীবনেও তাই ঘটে:


১। রিস্ক নেয়ার ক্ষমতা: যার জমানো কোটি টাকা আছে, সে ব্যবসায় লস করলে হয়তো হাসবে। কিন্তু যে শেষ সম্বলটুকু দিয়ে ব্যবসা শুরু করেছে, তার জন্য সেই লস মানে পুরো জীবন শে'ষ।


২। মানসিক গঠন: কেউ হয়তো প্রচণ্ড চাপ নিতে পারে, আবার কেউ শান্ত পরিবেশে সেরা কাজটা করে।


৩। ব্যাকগ্রাউন্ড: একজনের পারিবারিক সাপোর্ট আর আরেকজনের একলা লড়াই— দুটো এক পাল্লায় মাপা বোকামি।


তাই কেউ সফল হয়েছে বলেই তার দেখানো পথে অন্ধের মতো দৌড়াবেন না। তার অভিজ্ঞতা শুনুন, আইডিয়া নিন, কিন্তু সিদ্ধান্ত নিন আপনার নিজের সক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝে।


মনে রাখবেন, পাহাড়ি ছাগল খাড়া পাহাড়ে দৌড়াতে পারে, কিন্তু ঘোড়া সেখানে পা পিছলে পড়ে যেতে পারে। তাই নিজের সক্ষমতা বুঝুন, তারপর দৌড়ান।


-সংগৃহীত।

Post a Comment

0 Comments

Our Total Visitor's